চিতল মাছের মুইঠ্যা নাম টাতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। চিতল মাছের মুইঠ্যা খেতে যেমন সুস্বাদু, তেমনি বাঙালির চিতল মাছের মুইঠ্যা সারা দেশে জনপ্রিয়। আজ থাকছে সেই চিতল মাছের মুইঠ্যার রেসিপি--
১। চিতল মাছ-৫০০ গ্রাম
২। পেঁয়াজ বাটা- ২টি মাঝারি সাইজের
৩। আদা রসুন বাটা- ৩ টেবিল চামচ
৪। টমেটো পিউরি- ১টি মাঝারি সাইজের
৫। শুকনো লঙ্কা- ২টি
৬। গোটা জিরে-১/৩ টেবিল চামচ
৭। তেজ পাতা-১টি
৮। দারচিনি-২ ইঞ্চি,এলাচ-৩টে,লবঙ্গ-৩টে
৯। কাঁচা লঙ্কা- ৪-৫ টি
১০। হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
১১। জিরে গুঁড়ো-১ টেবিল চামচ
১২। ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
১৩। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
১৪। শুখনো লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
১৫। গোল মরিচ গুঁড়ো-১/২ টেবিল চামচ
১৬। গরম মশলা গুঁড়ো- ১ টেবিল চামচ
১৭। তেল পরিমানমত
১৮। নুন স্বাদমত ও চিনি সামান্য
এই রান্নাটির জন্য মাছটা গোটা রাখতে হবে এবং মাঝখানের স্পাইনাল কর্ডটা ফেলে দিতে হবে। বাজারে মাছ ওয়ালাদের মুইঠ্যা করব বললে ওরাই কেটে দেয়।এবার ভাল করে ধুয়ে গাদা থেকে মাছ চামচ দিয়ে কুড়ে বের করে নিতে হবে, এমন করে করতে হবে যাতে কাঁটাগুলো উঠে না আসে।
এবার একটি মিক্সিং বোল এ কুড়ে রাখা মাছ, সিদ্ধ আলু, ২ চামচ পেঁয়াজ বাটা,১ টেবিল চামচ আদা রসুন বাটা,১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো,১/৪ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো,১/৪ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ১/৪ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, এবং নুন স্বাদমত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব।
এবার কড়াতে বেশ কিছুটা জল নিয়ে গ্যাসে ফুটতে দেব, জল ফুটে গেলে তাতে মুঠো মুঠো করে মেখে রাখা মাছ কড়াতে দিয়ে দিন সেদ্ধ হবার জন্য।পাঁচ মিনিট সেদ্ধ করে তুলে নেব নাহলে মাছ রবারের মত হয়ে যাবে খাওয়া যাবে না।এবার জল থেকে তুলে মুইঠ্যা গুলো ১ মিনিট মতো ফ্রাই করে তুলে নেব।
এরপর কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মসলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোঁড়ন এ দেব।১০ থেকে ১৫ সেকেন্ডে নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব।
ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেব আদা-রসুন বাটা ২ চামচ। আদা রসুন ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো ১/৪ চামচ,নুন স্বাদমত ও চিনি সামান্য দিয়ে ভাল করে মশলাটা কষিয়ে নেব।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দু কাপ মতো জল দিয়ে দেব। ফুটতে শুরু করলে মুইঠ্যা গুলি ও কাঁচা লঙ্কা দিয়ে ৫ মিনিট ঢেকে দেব।৫ মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বিখ্যাত চিতল মাছের মুইঠ্যা।এবার গরম গরম ভাতের সাথে মজা করে খান।

No comments:
Post a Comment